প্রথমটা রানী রাসমনি ঘাটে ফুচকা। এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই ফুচকা আর আতশবাজি তৈরি হয়। আকর্ষণীয় বিষয় হল এখানে প্রথমদিকে ১০ টাকায় ১৪ টা জল ফুচকা দেওয়া হত। এখন ১২ টা হয়ে গেছে এবং চাটনি ফুচকা ১০ টাকায় ১০ টা এখনও পাওয়া যায়। এখানকার ফুচকা সারা কাঁচরাপাড়া – কল্যাণী – হালিসহরে বিভিন্ন বিক্রেতাদের কাছে যায় সেখানে ১০ টাকায় কোথাও ৬-৭ বা ৮ টা পর্যন্ত পাওয়া যায়। আর যারা তৈরি করে তাঁরা বাড়িতেই বসে ফুচকা বিক্রি করছে, তাতে লাভ কিছুটা কম হলেও আজকের বাজারে ক্রেতাদের মুখে হাসি তাঁরা ধরে রেখেছে।
দূর থেকে যারা আসতে চাও তাদের জন্য — কাঁচরাপাড়া স্টেশনে নেমে অটো, টোটো অথবা গান্ধী মোড় থেকে বাসে যেতে পারো বাগমোড়ে। নেমে যে কাউকে ‘ফুচকাপাড়া কোথায়?’ জিজ্ঞেস করলেই বলে দেবে। আর হ্যাঁ, ফুচকা খাওয়া আগে গঙ্গার হাওয়া খাওয়াটা আবশ্যিক।
গুগল ম্যাপ লোকেশন — https://bit.ly/2XM566y
